• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • আবহাওয়া

ধেয়ে আসছে সুপার টাইফুন, ঘণ্টায় গতিবেগ ২২৭ কিলোমিটার

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ অক্টোবর ২০২৬, ১৩:৩০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চলতি বছর সুপার ‘এল নিনো’র প্রভাবে উপকূলীয় দেশগুলো শক্তিশালী ঝড়ের মুখোমুখি হচ্ছে। প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সুপার টাইফুন চাম্পি আবারও উপকূলীয় এলাকায় আঘাত হানতে যাচ্ছে। ইতিমধ্যে ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি রেকর্ড করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে চীন ও তাইওয়ানের উপকূলে এর প্রভাব পড়তে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাগুলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শক্তিশালী টাইফুন চাম্পির আশঙ্কায় বৃহস্পতিবার তাইওয়ানে স্থলভাগে সতর্কতা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ১২৫টি ফ্লাইট। ধারণা করা হচ্ছে, ঝড়টি দ্বীপটির উত্তর-পূর্ব উপকূল ঘেঁষে অতিক্রম করবে। তাইওয়ানের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, একপর্যায়ে সুপার টাইফুনে পরিণত হওয়া চাম্পি চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী ঝড়। বৃহস্পতিবার এটি কিছুটা দুর্বল হলেও তখনো ঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি ছিল।

সিডব্লিউএ জানিয়েছে, ঝড়টি বর্তমানে তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-পূর্ব তাইওয়ান অতিক্রম করে চীনের উপকূলের দিকে উত্তরে মোড় নেবে। পরে দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হবে।

প্রশাসন জানিয়েছে, টাইফুনটির ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটার হয়েছে। এতে তাইওয়ানের বেশির ভাগ এলাকা ঝড়টির আওতায় পড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এর প্রভাব প্রায় দুই দিন স্থায়ী হতে পারে।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে জনগণকে টাইফুন মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পাহাড়ি ও উপকূলীয় এলাকায় যাতায়াত এড়িয়ে চলতে বলেছেন তিনি। নিজের ফেসবুক পেজে লাই চিং-তে লিখেছেন, ‘একটু বাড়তি প্রস্তুতি মানে ঝুঁকি কম।’

গ্রীষ্মকালে টাইফুনের প্রকোপ বেশি থাকলেও শরৎকালেও এ ধরনের ঝড় আঘাত হানতে পারে। এসব ঝড়ের সঙ্গে থাকে প্রবল বাতাস ও মুষলধারে বৃষ্টি। উপকূলীয় শহরগুলোতে ৬ মিটারের বেশি উঁচু ঢেউয়ের আশঙ্কায় মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। অন্যদিকে রাজধানী তাইপের কাছাকাছি পাহাড়সহ উত্তরের পার্বত্য এলাকাগুলোতে প্রায় এক মিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার দিনের শেষভাগে চাম্পি তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলের সবচেয়ে কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর এটি সাংহাইয়ের উপকূলবর্তী সমুদ্রের দিকে উত্তরে অগ্রসর হবে।

তাইওয়ানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার ১২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার বেশির ভাগই অভ্যন্তরীণ। তবে দেশটির রেল যোগাযোগব্যবস্থা এখনও স্বাভাবিক রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

সৌদির বিমানবন্দর ও তেলক্ষেত্রে হামলা, নিহত ৩

বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা

তাইওয়ান সাধারণত টাইফুন মোকাবিলায় ভালোভাবে প্রস্তুত থাকে। ফলে এ ধরনের ঝড়ে হতাহতের সংখ্যা তুলনামূলক কম থাকে। পূর্বাভাস অনুযায়ী, টাইফুনটি জাপানের পশ্চিমতম জনবসতিপূর্ণ দ্বীপ ইয়োনাগুনির ওপর দিয়ে বয়ে যাবে। দ্বীপটি ওকিনাওয়া প্রিফেকচারের অন্তর্ভুক্ত।

এদিকে জাপানের প্রধান বিমান সংস্থা জাপান এয়ারলাইনস, এএনএ ও স্কাইমার্ক বৃহস্পতিবার থেকে রোববারের মধ্যে ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। এর বেশির ভাগই অভ্যন্তরীণ ফ্লাইট। এতে ১১ হাজারের বেশি যাত্রীর ভ্রমণ বিঘ্নিত হয়েছে।

কে

  • টাইফুন
এ সম্পর্কিত আরও খবর
জাপানে আঘাত হানল টাইফুন, ৩০০ ফ্লাইট বাতিল
জাপানে আঘাত হানল টাইফুন, ৩০০ ফ্লাইট বাতিল
চীনের পূর্ব উপকূলে আঘাত হানছে টাইফুন ডলফিন, বন্যা-ভূমিধসের সতর্কতা
চীনের পূর্ব উপকূলে আঘাত হানছে টাইফুন ডলফিন, বন্যা-ভূমিধসের সতর্কতা
দ্বিতীয় টাইফুনে বিপর্যস্ত চীন, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ বাসিন্দা
দ্বিতীয় টাইফুনে বিপর্যস্ত চীন, সরিয়ে নেওয়া হলো ২০ লাখ বাসিন্দা
শক্তিশালী টাইফুন ঘিরে পূর্ব এশিয়ায় সতর্কতা, ফিলিপাইনে ভূমিধসে নিহত ১৫
শক্তিশালী টাইফুন ঘিরে পূর্ব এশিয়ায় সতর্কতা, ফিলিপাইনে ভূমিধসে নিহত ১৫
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X